স্নান
অভিজিৎ দত্ত
বাঘের সোনালি থাপ্পড় পড়ে আছে
জামগাছের নীচে ঘুমন্ত বালিতে,
দেখে এসো তুমি।
খামারে চাঁদ ফেলে রেখে
বালি উঠিয়ে নিয়ে যেতে এসেছে মজুরেরা,
নৌকো লেগেছে বাঁকা নদীর ঘাটে।
কিছু চেয়ে নেব ভাবি।
দেবী ছিলে?
তোমার স্নানের পাশে ডুব দেয় বাঘ...
No comments:
Post a Comment