ঝিলম ত্রিবেদী
মায়ের নোয়ার থেকে আমার এই সংসারে আসা
বিপুল ব্যথার দেশ যেমন নিজেকে দেখে রাত্রির যোনির ভিতর
তেমনই দেখেছি মাকে---
ক্ষতবিক্ষত চোখ
অভিশাপ-লালিত নয়ন
চিরে যাওয়া জিভ থেকে শব্দ নয়, ছিঁড়ে যাওয়া স্তন ঝরে পড়ে
হাড়হিম ঘর লেগে ঘেঁটে যায় সিঁদুরের ছাপ
কোকিল পাগল হয়ে ডেকে ওঠে আঁতুড়-হত্যায়!
তেমনই দেখেছি মাকে---
ক্ষতবিক্ষত চোখ
অভিশাপ-লালিত নয়ন
চিরে যাওয়া জিভ থেকে শব্দ নয়, ছিঁড়ে যাওয়া স্তন ঝরে পড়ে
হাড়হিম ঘর লেগে ঘেঁটে যায় সিঁদুরের ছাপ
কোকিল পাগল হয়ে ডেকে ওঠে আঁতুড়-হত্যায়!
জরায়ু শ্মশানে পোড়ে
আমি পুড়ে যাই আকাংখায়...
আমি পুড়ে যাই আকাংখায়...

খুব ভালো লেগেছে।
ReplyDelete