Monday, October 15, 2018

ইচ্ছে তখন


ইচ্ছে তখন 

 ঋপণ আর্য

কখনোই নিশ্চিত হতে পারি না
আমার এই মুহূর্তের কথাদের
তুমি এই মুহূর্তে শুনতে পাবে কি না!
কিছু কথা হয়তো পরমুহূর্তেও
জীবিত থাকে।
কিন্তু ধরো,
এই মুহূর্তে কোনো কথার আয়ু
এই মুহূর্তেই শেষ হয়ে গেল।
পরের কোনো মুহূর্তে এসে
সে কথায় কান পাতলেও
আমি তখন
কথার চেয়ে
বাঁশির চেয়ে অনেক দূরে,
ইচ্ছে তখন
নতুন কথায় লুকিয়ে ফেলা
অভিমানের বুলবুলি এক।

No comments:

Post a Comment

কানভাঙা অন্ধ দোতারা

কানভাঙা অন্ধ দোতারা   দেবহূতি সরকার ১ যে সুরের ওপর জমেছে ধূলারাশি মাঝে মাঝে পান করি তাকে । ধুলোয় নেশা ...