Monday, October 15, 2018

দশাবতারের দেশ

পার্থজিৎ চন্দ

দশাবতারের দেশ


কাজুবাদামের বন থেকে এক আয়ুষ্মান ছায়া, যার জন্ম সম্ভাবনা
অলীক সুদূর; নিজে পায়ে হেঁটে এসে মাতৃগর্ভ খোঁজে

জলের ভূমিকা নিয়ে সেই ছায়া ঢোকে যে কোনও গর্ভে
বালুতটে বহু ঊর্বরতা

দশাবতারের দেশে এরপর স্বপ্ন প্রখরতা

রাতমহাদেশে দোলে স্তনহীন ভাষাপ্রতিমার

প্রসব বেদনা


হেমন্তবর্শা
মিডোর শেফার্ড আর পশুলোম। নিহিত সূত্রের তলদেশ দিয়ে
ছুটে গেছে এক লোহার শিকল। হলুদ বালির পুরানো শহরে
শিকলের একদিক জড়িয়ে রেখেছে আনব রিঅ্যকটর
আলোকবর্ষ দূরে শিকলের জেগে থাকা একখানা বালা
       তুমি ঠোঁটে নিয়ে ছটফট করো, উড়ে যেতে চাও

সাবমেরিনের মত বালি ফুঁড়ে ওঠে ধাতব চিমনী

হারানো লাইটহাউসের দিকে পাক খায় পুড়ে যাওয়া ঠোঁট

হেমন্তবর্শাফলা ভিজে মাটির তৈরী

No comments:

Post a Comment

কানভাঙা অন্ধ দোতারা

কানভাঙা অন্ধ দোতারা   দেবহূতি সরকার ১ যে সুরের ওপর জমেছে ধূলারাশি মাঝে মাঝে পান করি তাকে । ধুলোয় নেশা ...