Monday, October 15, 2018

উচ্ছেদ

উচ্ছেদ 

গৌরাঙ্গ মণ্ডল 

তুমি কি অন্তিম খাদ!

কেমন বিধৌত লাগে
রংচটা কার্নিশে এলাম

যাও, মধ্যরাত
পিচ্ছিল আলোর গাদে
                ঢেকে দাও সমুদ্রলেহন

আমরা ফতুর হলে, কুঞ্জের ভেতরে
                 গুচ্ছডিম রেখে উড়ে যায় বিমর্ষ হাঁসেরা

No comments:

Post a Comment

কানভাঙা অন্ধ দোতারা

কানভাঙা অন্ধ দোতারা   দেবহূতি সরকার ১ যে সুরের ওপর জমেছে ধূলারাশি মাঝে মাঝে পান করি তাকে । ধুলোয় নেশা ...