Monday, October 15, 2018

হিংসা অহিংসা


হিংসা অহিংসা

নির্মল হালদার

কি যে কখন করি,
পিঁপড়ে পোকার গায়ে পা পড়ল
কখন কি যে কথা বলি, মনে হল হিংসা ছড়াচ্ছি

কবে আর সাবধান হব, কবে?

যেন বা, বকের ডানা ছেঁটে ফেলতেই আমি এসেছি
যেন বা, কাকতাড়ুয়া হয়ে জেগে থাকব দিনরাত
যেন বা, এই চরাচর আমার একলাঘর

আমারই হিংসার সঙ্গে অহিংস তাল খেজুর

আমি চেয়ে দেখছি না

দুলিয়ার আাঁচলও উড়তে উড়তে দিগন্ত

No comments:

Post a Comment

কানভাঙা অন্ধ দোতারা

কানভাঙা অন্ধ দোতারা   দেবহূতি সরকার ১ যে সুরের ওপর জমেছে ধূলারাশি মাঝে মাঝে পান করি তাকে । ধুলোয় নেশা ...