সুদূর
দেবদাস আচার্য
চেয়েছিলাম
সুখের মৃদু হাসি
ভেসে উঠুক
রোদে- পোড়া মুখে
জীবনই বা কতটুকু
ভাবি
মেঘের ফাঁকে -ফাঁকে
উঁকি দেওয়া
রোদের আলো যেমন
এই আলো এই ছায়ার জীবন ঘিরে
আজও বুঝেছি
সুখ
দিগন্তে ঐ থামকে থাকা
একটুখানি
ছেঁড়া ছেঁড়া মেঘের আলপনা।
No comments:
Post a Comment