দেবী
গৌতম ঘোষদস্তিদার
দেবতাদের মতো তুমি এখন স্বর্গের দিকে থাকো, উপাচার নাও;
মর্ত্যে সকল লীলা তবে হল শেষ, এখন দেবলোকে আসো-যাও।
তুমি কি দুপুরের দেবী, বিরহের, ভাঙনের, নাকি খরা ও বন্যার;
এখন তোমার কথা বিশেষ জানে না লোকে, হয়নি মাহাত্ম্যপ্রচার।
আমি ঠিক জানি, পুঁথিতে আমিই তোমাকে বসাব, কাল নয় আজ--
দ্যুলোকের দিকে চেয়ে আমি ভেবে মরি তোমার সকল কারুকাজ!
No comments:
Post a Comment