Monday, October 15, 2018

অনাড়ম্বর

অনাড়ম্বর
অর্থিতা মন্ডল

এখানে বাঘদেও, ভিল কন্যা সাজে,/
শিকারি মুহূর্ত মুছে যায় পৌরাণিক অভিবাদন/
নিশ্চিহ্ন বনচারী পাহাড়ি উপত্যকা /
নিঃশব্দে ফিরিয়েছে ফল মূল,অভিমান গাঢ় হয় খুব।/
শীত ঘুম  দুহাতে সরিয়ে আগুন জ্বেলেছে পুরুষ/
 বান্ধব নারী তার ফলিয়েছে ধান/
এ যে সেই অবগাহন, স্ফোটিকের জল/
স্রোত ভেসে যায় স্রোতস্বীনির অভিসারে।/
অপূর্ব কফিন থেকে কখন যেন ওই/
বীজ ধান ঠোঁটে নিয়ে উড়ে যায় সোনালি পাখি/

No comments:

Post a Comment

কানভাঙা অন্ধ দোতারা

কানভাঙা অন্ধ দোতারা   দেবহূতি সরকার ১ যে সুরের ওপর জমেছে ধূলারাশি মাঝে মাঝে পান করি তাকে । ধুলোয় নেশা ...