ক্ষুধা ও রেস্তোরাঁর প্রতিবেশী
পিয়াস মজিদ
গণিত ও গোলাপের দ্বন্দ্বে
ফোটে ফুল; অঙ্ককুসুম।
আমাদের পূর্বপুরুষ-পূর্বনারীগণ
সে ফুলের গন্ধে ক্ষুধা মেটাতো
তখন সুরভির ভাষায় ছিল না
কোনো ইউনিকোড।
কোনো ভাঙা হরফ না,
শাদা ভাতের মতো সোজাসাপ্টা ;
কিন্তু আমরা সেই সরল সুরভির
উত্তরাধিকার পাইনি।
গণিতের গোলমাল আর ক্ষুধার আগ্রাসী রঙ
এখন আমাদের উপর উপচে পড়েছে
সমুদ্রঢেউয়ের মতো
আমরা লুটোপুটি খেতে খেতে
ক্ষুধাপেটের গণিতজ্ঞানে
একবার বানরের পিঠাভাগ
আর একবার
পিঠার বানরভাগ করতে করতে
এসে পড়লাম এই সুবাসী রেস্তোরাঁর সামনে।
পেটে ক্ষুধা আর পাশে রেস্তোরাঁ...
আসলে আমরা নিজেরা কেউ না
পৃথিবীতে আমরা
ক্ষুধা ও রেস্তোরাঁর প্রতিবেশী মাত্র।
আয়ুগ্রস্ত
মৃত্যুভিখিরি কেউ
সব ভোজসভা ¤¬ান করে
ডাইনিদের ডিনারে।
বন্ধ পানশালার
ঘুমন্ত ঘ্রাণ―
জাগরণ ভীষণ
বিভাবরী যায়।
নৃত্যে নিমগ্ন নর্তকী
হয়তো তার পায়েই শুরু
সেই ঊষর নূপুরযুগ।
অতিকায় এইসব
নন্দনের প্রহারে,
খাক হয়ে
নীলিমা-ভূতলে
আদিম উদোম
এক নিঃস্ব নাথ
পড়ে থাকে
আয়ুগ্রস্ত
‘আমি’-র আকারে।
পিয়াস মজিদ
গণিত ও গোলাপের দ্বন্দ্বে
ফোটে ফুল; অঙ্ককুসুম।
আমাদের পূর্বপুরুষ-পূর্বনারীগণ
সে ফুলের গন্ধে ক্ষুধা মেটাতো
তখন সুরভির ভাষায় ছিল না
কোনো ইউনিকোড।
কোনো ভাঙা হরফ না,
শাদা ভাতের মতো সোজাসাপ্টা ;
কিন্তু আমরা সেই সরল সুরভির
উত্তরাধিকার পাইনি।
গণিতের গোলমাল আর ক্ষুধার আগ্রাসী রঙ
এখন আমাদের উপর উপচে পড়েছে
সমুদ্রঢেউয়ের মতো
আমরা লুটোপুটি খেতে খেতে
ক্ষুধাপেটের গণিতজ্ঞানে
একবার বানরের পিঠাভাগ
আর একবার
পিঠার বানরভাগ করতে করতে
এসে পড়লাম এই সুবাসী রেস্তোরাঁর সামনে।
পেটে ক্ষুধা আর পাশে রেস্তোরাঁ...
আসলে আমরা নিজেরা কেউ না
পৃথিবীতে আমরা
ক্ষুধা ও রেস্তোরাঁর প্রতিবেশী মাত্র।
আয়ুগ্রস্ত
মৃত্যুভিখিরি কেউ
সব ভোজসভা ¤¬ান করে
ডাইনিদের ডিনারে।
বন্ধ পানশালার
ঘুমন্ত ঘ্রাণ―
জাগরণ ভীষণ
বিভাবরী যায়।
নৃত্যে নিমগ্ন নর্তকী
হয়তো তার পায়েই শুরু
সেই ঊষর নূপুরযুগ।
অতিকায় এইসব
নন্দনের প্রহারে,
খাক হয়ে
নীলিমা-ভূতলে
আদিম উদোম
এক নিঃস্ব নাথ
পড়ে থাকে
আয়ুগ্রস্ত
‘আমি’-র আকারে।
No comments:
Post a Comment