কোথায় জীবন?
প্রভাত সাহা
তোর
করুণার অযোগ্য বলেই কি
তোকে
বিশ্বাস করতে চেয়েও পারি নি?
নাকি
যোগ্য বলেই
আমার
শূন্যতার এমন এক কঠিন দুর্গে
লুকিয়ে
আছিস তুই
যাকে
হত্যা করা আজও অসম্ভব?
শোকার্তের
কান্না আজও
ভালোবাসার
শোকমগ্ন- অশ্রু হলো না
কোথায়
জীবন?
রূপহীন
রূপের অনন্ত রূপময়তায়
মৃত্যুহীন
মরণের পরমতা?
শুধুই
নিষ্ঠুর সংশয় থেকে জন্ম নেয়
পূজা
ও আর্তনাদ।
No comments:
Post a Comment