পরিবেশ
চৈতলী চট্টোপাধ্যায়
সবকিছু
বদলে যাবে!
তোমাদের
জন্য আমরা
গাছ
পুঁতে রেখে যাচ্ছি
দেখ।
কিন্তু
যে-বিষ
সমুদ্রে,
নদীতে বা চৌবাচ্চায়
রোজ
রোজ ঢেলে গোছি,
তাকে
কোন
অগস্ত্যমুনি
শুষে নেবে!
ঘটছে
যা, ঘটে গেছে!
বিষজলে
ঢেউ নাচছে প্রেতিনীপ্রমাণ!
চলে
যাব, উড়ে যাব
আর,
তার আগে,
সবুজ
ছড়িয়ে দেব
তোমাদের
চাঁদের শহরে
No comments:
Post a Comment