Monday, October 15, 2018

নয়নতারা

নয়নতারা
অর্ণব চট্টোপাধ্যায় 

চন্দ্রকিরণ জড়ানো আঁখি
কাঁপা কাঁপা পদ্মমুখ,
প্রাণের কথা বলে...

কিছু দূরে,সুখের নির্যাসটুকু নিয়ে 
উড়ে যাচ্ছে ভ্রমর ভ্রমরী

মাটিতে নীল ছায়া...
নবীন লতার ওষ্ঠে আহ্লাদ...

তার কানে কানে বলি,
"ওগো!
নয়নতারা কেমন,আলো হয়ে আছে দ্যাখো!"

আমাদের বহুকালের বাতাসে
খিদে ও পিপাসা সব লয় হয়ে গেলো 

পাতায় পাতায় দুধ...

এদিক সেদিক থেকে তারকারা দেখে,
আকাশের পানে মুখ করে,
কাঞ্চন,কামিনী বেশ গলা জড়াজড়ি শুয়ে...!

আর,তাদের পাশ দিয়ে 
     ধীরে ধীরে হেঁটে যাচ্ছে 
                             বৃদ্ধা সাপিনি এক...

No comments:

Post a Comment

কানভাঙা অন্ধ দোতারা

কানভাঙা অন্ধ দোতারা   দেবহূতি সরকার ১ যে সুরের ওপর জমেছে ধূলারাশি মাঝে মাঝে পান করি তাকে । ধুলোয় নেশা ...