গৃহবধূ
বর্ণালী কোলে
ফ্ল্যাট বাড়ির এক চিলতে বারান্দা। গ্রিল দিয়ে
ঘেরা। কিছু গাছ। তবেও তুলসী হয়।
মাঝেমাঝে গ্রিল বরাবর গাছ তুলে
দাও... বারান্দায় জামাকাপড়
মেলছ, তুলছ, সারাদিন একাজ- ওকাজ... রাত
নটা বাজলেই লম্বা চুলে চিরুনি... বড় খোঁপা...
রাত্রি যেন তোমার আল্পনা।
No comments:
Post a Comment