Monday, October 15, 2018

ভাসান -মেলা

ভাসান -মেলা 

সুমন বন্দ্যোপাধ্যায়

ঝুমুর থেকে সুর ছিঁড়ে ছিঁড়ে
   হাওয়াকেই রেওয়াজ করছে
   মকর সংক্রান্তির মেয়ে |
জারমনি মল কিছুই লিখতে পারছে না
গান অথবা আসন্ন বিষাদ
 গেঁদাফুলে মাদল বাজলে
   চৌডলে ফুটে ওঠে কাগজের ফুল
   পায়ে পায়ে ধুলো ওড়ে পরবের দিকে
ভাসানে যাওয়ার আগে
  মেয়েরা প্রণাম করে পালক পিতাকে |

No comments:

Post a Comment

কানভাঙা অন্ধ দোতারা

কানভাঙা অন্ধ দোতারা   দেবহূতি সরকার ১ যে সুরের ওপর জমেছে ধূলারাশি মাঝে মাঝে পান করি তাকে । ধুলোয় নেশা ...