নতজানু
হীরক বন্দ্যোপাধ্যায
হীরক বন্দ্যোপাধ্যায
তার কাছে নতজানু আছি
তার গানে নীল অপরাধ
চোখ থেকে চোখে খেলেছে বিদ্যুৎ
দু অক্ষর চার অক্ষর আজ
অনন্তের দিকে ধায
দেশকাল,সমুদ্রপাখিরা অনুরাগে ঝরে
ঝরে যাবে ডানা বাউল অন্ধকার..
ভালবাসা উপপাদ্য বোঝে না
শুধু তার কথা বাতাসে ওডাই ....
একদিন রূপ দেখে তার
ভুলেছিলে অকূল সাঁতার ...
No comments:
Post a Comment