Monday, October 15, 2018

দুটি কবিতা

দুটি কবিতা
দীপান্বিতা সরকার

পারানি


চিদঘন তুমি
চৈতন্যের সুঁড়িপথ বেয়ে
তোমার অঙুলিকাঁপে সন্তাপের ছায়া
বৃন্দাবনলীলাখানি আঁচলে নিঙাড়ি
সেই পাপ থেকে চরণ বিছিয়ে ওগো ধুলাচিহ্ন
পোড়াভাত মুখে তুলে দেখি
দেহ খসে পড়ে
তাম্বূলপত্রের মেঘ মাহলীযূথী
তীরে কি রেখেছ পথ?
ফেরার পারানি? 

দূরত্ব

তেমন কলিজাস্পৃহা
তেমন অনন্ত জরা
চন্দনচর্চিত রক্তরাগ

ওড়ে মধু ফাগ
অদেখা আকাশে,

সিঁথিতে লাবণ্যলতা
সন্দেহপ্রবণ  
ঘন বন,  
শীর্ণযমুনার নাও
চন্দ্রমার পাশে
দূরের যত ঘ্রাণ
মনে হয় আঁধারে বিলীন

পাহাড় সমান।

2 comments:

  1. খুব ভালো লাগলো, দীপান্বিতা

    ReplyDelete
  2. খুব ভালো লাগলো, দীপান্বিতা

    ReplyDelete

কানভাঙা অন্ধ দোতারা

কানভাঙা অন্ধ দোতারা   দেবহূতি সরকার ১ যে সুরের ওপর জমেছে ধূলারাশি মাঝে মাঝে পান করি তাকে । ধুলোয় নেশা ...