Monday, October 15, 2018

নীল কুমারীপদ্ম

নীল কুমারী পদ্ম

বৈশাখী মিত্র

সেই যে নদীতট   প্রাংশু সৌষ্ঠব
একক জঙ্গল       প্রাচীন গৌরব

প্রভাতে স্তব ভেঙে     সহসা চরাচর
স্মৃতির মতো পোড়া   কাঁসাই গ্রীষ্মের

এসেছ ফিরে সখা       আবার এলি ফিরে
সেকি অনর্থক সময়     ছিল ঘিরে।

কতটা ভালো ছিলি       ভালো কি থাকা যায়
জীবন ভবঘুরে              জীবন পাহারায়

দেখেছি দাবানল          দেখেছি বৃষ্টি
একক প্রার্থনা                শূন্য সৃষ্টির।

দাঁড়ের পাখি তবে        রোজ যে গায় গান
বেশ তো ভালো ছিলে    ভালো সীমন্তন

এসেছ ফিরে সখা          দাহের ভার নাও
শরীর লতাপাতা             হৃদয়খানি দাও...

No comments:

Post a Comment

কানভাঙা অন্ধ দোতারা

কানভাঙা অন্ধ দোতারা   দেবহূতি সরকার ১ যে সুরের ওপর জমেছে ধূলারাশি মাঝে মাঝে পান করি তাকে । ধুলোয় নেশা ...