পথ
প্রমিতা ভৌমিক
শান্ত ঘুমের মতো
ঢেকে রাখি না বলা বিষাদ
নতুন জলের দিকে যাই-
গর্তের ভেতর ধীরে-ধীরে খসে পড়ে দিন
কতোটা সরল হলে
নির্দ্বিধায় বেঁচে থাকা যায়
বুকের দু পাশে স্মৃতি,
বিকেলের কার্নিশে দাঁড়ানো ছায়া-
এসব অপেক্ষা ফেলে রেখে
চলো, তোমাকে পথিক ভেবে
পথ হয়ে যাই।
No comments:
Post a Comment