সিস্টেম
দেবব্রত কর বিশ্বাস
সম্ভ্রান্ত নামের একটি টিকালো নাক
ঝুঁকে থাকা প্র্যাকটিস করেনি কখনও।
কেউ তাকে বলেনি বিষ মিশিয়ে দিলেও
খাবারের স্বাদ একই থেকে যায়।
সে ভাবে, সে একাই উঁচু থেকে দেখছে
আর বাদাবাকি যারা খুঁটে যাচ্ছে মাঠে
তারা খেলতে জানে না, তারা আসলে
রিজার্ভ বেঞ্চ নামক এক ঘড়িতে
কাঁটা সাজাচ্ছে খেলার, আগামীর।
অলক্ষ্যে তার পিঠে লেখা থাকে দাগ।
সেই দাগের পিঠে দাগ বসে ঘাসের,
সেই ঘাসে চোখের জল লাগে রোজ।
তারা বড় বড় গাছ হয়ে ওঠে একদিন।
তাদেরও টিকালো নাক হয়, তাদেরকেও
সম্ভ্রান্ত সাজার প্র্যাকটিস করতে হয়
No comments:
Post a Comment