Monday, October 15, 2018

একটি প্রেম বা অপ্রেমের সংলাপ

            
 একটি প্রেম বা অপ্রেমের সংলাপ
              অমিতকুমার বিশ্বাস

------পাহাড়...ফুল-ফল..পাখি..নদীর কথা বলো কবি

-----দেখো,রক্তমেঘ জমে অাছে শব্দের ভ্রুণে

------কত সমুদ্র...ঝর্ণা..পেরিয়ে..এই অামার দেহতট
     এবার ভাটির গান গাও মাঝি

-------ইলিশের ফলন নাই, যুবতী মেয়ে দুটো ঘরে

-------এই প্রজাপতি দেখো কেমন উড়ে বসল গা-য়
      চলো মাখি ওর ডানার পরাগ

------শেষ তারাটি নিভে গেছে,  চলো দেহ ছেনে
     পরি ওর হাড়ের পোশাক

--------ওই শোনো বাজে গান গোধূলির ঠোঁটে

--------হাঁড়িতে চাল বাড়ন্ত,বাবা ফেরেনি একযুগ ঘরে

--------দড়ি-কলসি.এই নাও..চলো ঝাঁপ দিই তবে
      জলে

--------ওই দেখো পাখি যুগল ফিরছে বুঝি নীড়ে।


No comments:

Post a Comment

কানভাঙা অন্ধ দোতারা

কানভাঙা অন্ধ দোতারা   দেবহূতি সরকার ১ যে সুরের ওপর জমেছে ধূলারাশি মাঝে মাঝে পান করি তাকে । ধুলোয় নেশা ...