Monday, October 15, 2018

কানু

কানু 

সতীন্দ্র অধিকারী

তুষের আগুনের মতো ধিকি ধিকি জ্বলে যাওয়া
জানি! কবেকার
কদম্বের তল
বৃন্দাবনবাস, তাবলে কি এতটাই 
সহজ ভুলে যাওয়া!
শীতল ভেবে যেভাবে
গলে যায় পাষাণ। এখন দোষারোপ
করো না আর...
সমস্ত কলঙ্ক নাও
নাও গরলের জ্বালা!

কালিন্দীর ওই জল গ্রাস করুক তোমার নূপুর!
দূরে আমার অ্যাকলা কানু...

No comments:

Post a Comment

কানভাঙা অন্ধ দোতারা

কানভাঙা অন্ধ দোতারা   দেবহূতি সরকার ১ যে সুরের ওপর জমেছে ধূলারাশি মাঝে মাঝে পান করি তাকে । ধুলোয় নেশা ...