সেলিম মণ্ডল
১
মহাশয়, চিন্তা করবেন না
ঝকঝকে ছাপা এসেছে
এখন সুন্দরী কন্যার পিতা আপনি
বিনা যৌতুকে পাঠকের সমাদর পেতে পারেন
২
বলেছিলাম না একশো জি.এস.এম দিতে
কাগজটা বড্ড ম্যাড়মেড়ে
আপনি মশাই শুনলেন না
এবার দেখবেন কীভাবে কন্যা দায়গ্রস্ত পিতার মতো
হাঁফাতে হাঁফাতে ইনহেলার টানছেন
৩
ভরসা না-রাখলে এমনই হবে
আপনিই প্রকাশক হবেন
আপনিই ছাপাখানা সামলাবেন
প্রোডাকশন নিয়ে আপনার সম্পাদনা
বৈঠকখানায় আধহাঁটু জলের মতো
বুঝবেন না, মহাশয়
নদীতে মাছের সাঁতার কেইবা ঠিকঠাক লক্ষ করেছে!

No comments:
Post a Comment