সম্পর্ক
শুভম চক্রবর্তী
প্রগাঢ় বালির নীচে
অজানার কমলে কামিনী
তাকে আমি বৃন্তচ্যুত, পাতানো সম্পর্কে বেঁধে রাখি
সমস্ত রাতের শেষে অসহায় ভোর বলে চিনি
সমস্ত আঁতের শেষে আঁতগালা ঘোর পড়ে থাকে
প্রগাঢ় বালির নীচে
অজানায়...তোমাকে- আমাকে
কলঙ্ক, ভুষির কালি,অন্ধকার, কালো ছিনিমিনি
তাকে আমি জোর করে পাতানো সম্পর্ক দিয়ে চিনি
No comments:
Post a Comment