Monday, October 15, 2018

কষ্ট জল

কষ্ট জল 
রামকুমার আচার্য

অনেকগুলি নদীর সঙ্গমে সাগরের জন্ম
অনেকগুলি মন খারাপের সহবাসে কষ্ট

উইকেন্ডে সাগর দেখতে আসে পর্যটক
কিন্তু কে দেখতে  আসবে কষ্ট?

একটি একটি করে কষ্ট ছিঁড়ে ফেলে
সাগরকে নোনা করেছি আমি

আমিই ডুব দিই আমার কষ্ট জলে...

No comments:

Post a Comment

কানভাঙা অন্ধ দোতারা

কানভাঙা অন্ধ দোতারা   দেবহূতি সরকার ১ যে সুরের ওপর জমেছে ধূলারাশি মাঝে মাঝে পান করি তাকে । ধুলোয় নেশা ...