অস্বীকার
প্রসূন মজুমদার
সে তোমায় মণিহারী সাবান পাঠাল।
সে তোমার স্নানও অন্তরালে নিয়ন্ত্রণ করে।
ধুয়ে দেয় শরীরের স্বেদ।
লেগে লেপ্টে যেতে চায় গন্ধের কুহরে।
ছুঁড়ে ফেলি ক্ষমতার আলো।
নিজের বানানো ভিজে ঘরে
অন্নহীন নির্লিপ্তি, নির্মেদ।
মেধার কুয়োর জলে অস্বীকার বিন্দু বিন্দু ঝরে।
No comments:
Post a Comment