গৌতম
মণ্ডল
আমাদের
সব কথা গহীন জ্যোৎস্নায় ভেসে যায়
আর ঘুমিয়ে
পড়ার আগে
প্রতিটি
গাছ থেকে ঝরে পড়ে ব্যক্তিগত পাতা
পাতায়
ঢেকে যায় নিস্তব্ধলোক
তুমিও
জানো, জন্ম-জন্মান্তরের বৃষ্টিধারা ছুঁয়ে
এইসব
লোক জেগে আছে আমাদের মনে
পুড়ে
যাচ্ছে বাঁশবন, পুড়ছে বেদ ও বাইবেল
তবু
হাজার বছর ধরে নিস্তব্ধলোক
দেখো,
জেগে আছে আমাদের মনে।

No comments:
Post a Comment