Monday, October 15, 2018

গ্রহ

গ্রহ

অভিমন্যু মাহাত

তোমার গ্রহে, আমি প্রবেশাধিকার চাই
পর্ব থেকে পর্বনাভী
অবিশ্বাস পর্বে শুয়ে থাকব হলুদ সন্ন্যাসী
গ্রহ, আমি অযোধ্যা খুঁড়ে
মনসার বর পাওয়া সর্প হব
চড়াই পাখির শব্দ হয়ে কিছুক্ষণ ঘূর্ণি খাব
আমি মাকড়সার জাল, শামুক-শিকারি
নীলপর্বে সন্দেহবাতিকে ঝলসে ওঠা বিষ
সন্দেহ সত্য হয়ে ওঠে, গ্রহাণুর ভয়াবহ হাসি
আমি ওঝা, গুনিন, হাতে কবচকুন্ডল
ক্যানভাসে তোমার অনাবৃত নাচের দৃশ্য
আমার হাতে ত্রিশূল
অসুখ সারাব বলে, নির্জনে চন্দ্রমুখী হই

No comments:

Post a Comment

কানভাঙা অন্ধ দোতারা

কানভাঙা অন্ধ দোতারা   দেবহূতি সরকার ১ যে সুরের ওপর জমেছে ধূলারাশি মাঝে মাঝে পান করি তাকে । ধুলোয় নেশা ...