গাণিতিক
সুমিত পতি
হৃদয় তেমনই বিপথগামীতার পথ হেঁটে খুঁজে নেয় কামদোষ
রতিচিহ্ন আঁকা হৃৎপিণ্ডের আন্দোলনে গুঁড়ো গুঁড়ো ভালোবাসা
বৃহত্তর কোন পৃথিবীর ঘ্রানে মগ্ন হয়ে মিলিয়ে যায় রামধনু রঙে
পড়ে থাকে রঙহীন জীবনের সফল অসফল জ্যামিতিক রেখা।
অগণন শরীরি গণিতের কাটাকুটি খেলায় রাত শেষে ভোর হয়
নির্বিকার জীবনবোধ বিশল্যকরণী হয়ে জ্বালিয়ে রাখে ঋতু দোষ
ধাতব শব্দের মতো বিকট চিৎকারে জেগে শান্ত বিছানা।
মেহেফিল জমে ওঠে নিয়ন বাতির জৌলুসে, কেনাবেচা চলে
শরীর, শরীর, কেবলমাত্র শ্রীরন, হৃদয় তেমনই পাষাণ হয়ে আছে।
No comments:
Post a Comment